1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

২৫ কোটির পর এবার ৩ কোটির অনুদান অক্ষয়ের

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ১১৫ Time View

ভারতে করোনা সংক্রমণ কমাতে নেয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। করোনার কারণে যে লকডাউন শুরু হয়েছে দেশটিতে তাতে সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে আসছেন বলিউড তারকারা। শাহরুখ খান থেকে হৃত্বিক রোশন বা সালমান খান-প্রত্যেকে এগিয়ে আসছেন নিজেদের সাধ্যমতো। বলিউডের তাবড় তারকাদের মতো এবার দ্বিতীয় দফায় সাহায্যের হাত বাড়ালেন বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার।

করোনা রুখতে ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটির অনুদান দিয়েছেন অক্ষয় কুমার। আর এবার বৃহন্মুবাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-কে দিলেন নগদ ৩ কোটি রূপি। চিকিৎসক, নার্সসদের জন্য পিপিই, মাস্ক এবং করোনার পরীক্ষার কিট কেনার জন্য ওই অর্থ অক্ষয় দান করেছেন বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে। জীবন থাকলে তবেই সবকিছু থাকবে, সেই কারণেই করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসছেন অক্ষয় কুমার।

সম্প্রতি হৃত্বিক রোশন ঘোষণা করেন, তিনি ১.২ লাখ মানুষের খাবারের দায়িত্ব নিচ্ছেন। অক্ষয় পাত্র নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে হৃত্বিক ওই দায়িত্ব নিচ্ছেন।

হৃত্বিকের পাশাপাশ সালমান খানও দান করছেন। ২৫ হাজার মানুষের পেট ভরানোর দায়িত্বের পাশাপাশি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৩ হাজির শ্রমিককে নগদ ৩ হাজার করে দিচ্ছেন বলিউড ভাইজান। লকডাউন চললে আগামী মাসেও সালমান ওই অর্থ তাদের দিবেন বলে জানা গিয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved