1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

২২ ফেব্রুয়ারির মধ্যে দিল্লি নির্বাচন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ১২৭ Time View
প্রতীকী ছবি-সংগৃহীত।

ঝাড়খণ্ডের পর এবার দিল্লির পালা। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক না হলেও আগামী বছর ২২ ফেব্রুয়ারির মধ্যে দিল্লির নির্বাচনের পাট চুকিয়ে ফেলার বাধ্যবাধকতা রয়েছে। খবর এনডিটিভি’র

ভারতের রাজধানী হওয়ার সুবাদে দিল্লির নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতোমধ্যে ৭০ সদস্যের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গিয়েছে। আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস এলাকা ভিত্তিক নানা অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী প্রচার করা শুরু করেছে।

বহু বছর দিল্লি বিধানসভায় নিজেদের থাবা বসাতে পারেনি বিজেপি। তার উপর আবার ঝাড়খণ্ডে বড়ো ব্যবধানে হেরে বসেছে নরেন্দ্র মোদির দল। তাই দিল্লির প্রতি আলাদা নজর দিচ্ছে বিজেপি। তাদের লক্ষ্য নরেন্দ্র মোদির নির্বাচন জয়ের ফর্মুলা কাজে লাগিয়ে দিল্লিতে জয়লাভ করা।

অন্যদিকে ঝাড়খণ্ডের নির্বাচনে অনেকটাই উজ্জীবিত কংগ্রেস শিবির। তাদেরও নজর থাকছে দিল্লির উপর।

তবে বিশেষজ্ঞদের ধারণা এবারও দিল্লির মসনদ দখল করার দিকে অনেকটাই এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। ২০১৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে মোট ৭০টির মধ্যে ৬৭টি আসন জিতে তাক লাগিয়ে দিয়েছিল আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, এবার তাদের লক্ষ্য আরও বড়ো। এমনকি ‘৭০ থেকে ৭০’ এমন স্লোগানও তুলতে শুরু করেছেন আম আদমি পার্টির কর্মীরা। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved