1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

২০২০ সালের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ২৪৯ Time View

আগামী ইংরেজি ২০২০ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সে অনুমোদন অনুযায়ী, আগামী বছরে সাধারণ এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে মোট ২২ দিন।

আজ সোমবার(২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘২০২০ খ্রিস্টাব্দের ছুটির তালিকা’ অনুমোদন দেয়া হয়। ছুটির ২২ দিনের মধ্যে ৮ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র এবং শনিবার।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সচিব বলেন, মন্ত্রিসভা ২২ দিনের ছুটির তালিকা অনুমোদন করেছে। জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। যার মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার পড়েছে।

এ ছাড়াও বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ৮ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved