আগামী ১৮ জুন থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে। করোনাকালীন সময়ে নানা বিধি নিষেধের কারনে প্রাথমিকভাবে সপ্তাহে একদিন দুবাই থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে।
প্রতি শুক্রবার দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রাত ১০ টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবে। ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে দুবাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে।
প্রত্যেক যাত্রীকে কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ট্রাভেল করার বাধ্যবাদকতা রয়েছে।
আরও পড়ুন- নূন্যতম খরচে ইউএস-বাংলার আকর্ষণীয় হলিডে প্যাকেজ
দুবাই-ঢাকা রুট ছাড়াও বর্তমানে মাস্কাট-ঢাকা, দোহা-ঢাকা, কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ফ্লাইট পরিচালনা করছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সিঙ্গাপুর, কলকাতা, চেন্নাই, ব্যাংকক রুটের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ আছে। বর্তমানে ইউএস-বাংলা অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ১৪টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৮টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।
দুবাই-ঢাকা রুট সম্পর্কে বিস্তারিত বিস্তারিত তথ্য জানতে আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্স এর যেকোনো সেলস্ অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। হটলাইন নম্বর- +৮৮০১৭৭৭৭৭৭৮০০-৬।