1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

১২ ঘণ্টার ব্যবধানে পিতা–পুত্রের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২২১ Time View
Corona Virus

চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১২ ঘণ্টার ব্যবধানে পিতা–পুত্রের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৮ জুলাই) পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর এলাকার মাহাবুব উল্লা বাড়ির আবু সৈয়দ চৌধুরী (৮০) ও তাঁর ছেলে মো. আলমগীর (৩৫) মারা যান।

পরিবারের সূত্রে জানা যায়, গত ২২ জুলাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন মো. আলমগীর। এর পরদিন শুক্রবার আবু সৈয়দ চৌধুরী ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ৯টার দিকে আবু সৈয়দ চৌধুরী মারা যান। ১২ ঘণ্টা পর আজ সকাল ৯টার দিকে মারা যান ছেলে মো. আলমগীর।

পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসনে আরা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হৃদয় বিদারক ঘটনা। সবাইকে আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved