করোনা ভাইরাসে বিস্তার ঠেকাতে আগামী ১১ মে পর্যন্ত ফ্রান্সের লকডাউন বাড়ানো হয়েছে। সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এমনটি জানান।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৭ মার্চ ফ্রান্সে লকডাউন জারি করা হয়। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৭৭৯ জন। মারা গেছেন ১৪ হাজার ৯৬৭ জন। খবর ইত্তেফাক।