1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

১১১ দেশকে হারিয়ে ‘কৃষ্ণ সুন্দরী’ টনি এখন ‘বিশ্বসুন্দরী’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৯১ Time View

১১১ দেশের সুন্দরীদের হটিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মুকুট জিতলেন জ্যামাইকার টনি অ্যান সিং। শনিবার যুক্তরাজ্যের লন্ডনে এক্সেল এরেনায় তার নাম ঘোষণা করেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া মোরলি। ২৩ বছর বয়সী এই সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেন মিস ওয়ার্ল্ড ২০১৮ মেক্সিকোর ভ্যানেসা পন্সে দেলেওন। এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বসুন্দরীর মুকুট গেলো জ্যামাইকায়।

প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছেন ভারতের সুমন রাও। প্রথম রানারআপ স্বীকৃতি পান ফ্রান্সের অফেলি মেজিনো।

মিস ওয়ার্ল্ডের ফাইনাল মঞ্চে বাংলাদেশকে তুলে ধরেন রাফিয়া নানজিবা তোরসা। কিন্তু সেরা ৪০-এ জায়গা পাননি তিনি। সেরা ৪০ থেকে সেমিফাইনালে ওঠে ভারত, নেপাল, ফিলিপাইনস, ভিয়েতনাম, কেনিয়া, নাইজেরিয়া, ব্রাজিল, মেক্সিকো, জ্যামাইকা, ফ্রান্স, রাশিয়া ও কুক আইল্যান্ডস।

 

২৩ বছরের টনি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের ছাত্রী। বর্তমান বিশ্বসুন্দরী ভবিষ্যতে নামজাদা চিকিৎসক হতে চান। এর আগে তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্যারিবিয়ান ছাত্র সমিতির সভাপতি। এই নিয়ে চতুর্থবার জামাইকার মাথায় উঠল বিশ্বসুন্দরীর মুকুট। পড়াশোনা ছাড়াও টনি ভালোবাসেন গান, রান্না, ব্লগ লিখতে, স্বেচ্ছ্বাসেবীর কাজ করতে। তার জীবনের ধ্রুবতারা তার মা। মা-ই তার জীবনের সমস্ত স্বপ্নপূরণের প্রধান সঙ্গী। এক যুগেরও বেশি সময় পরে এই পালক ফের যোগ হল জামাইকার মুকুটে। ১৯৯৩-এ শেষ বিশ্বসুন্দরী হয়েছিলেন জামাইকার লিসা হান্না।

 

১১১ দেশকে হারিয়ে ‘কৃষ্ণ সুন্দরী’ টনি এখন ‘বিশ্বসুন্দরী’

 

সেখান থেকে ফাইনালে যেতে পেরেছে জ্যামাইকা, ভারত, ফ্রান্স, ব্রাজিল ও নাইজেরিয়া। সেরা পাঁচ প্রতিযোগীকে প্রশ্ন করেন বিখ্যাত ব্রিটিশ সঞ্চালক পিয়ার্স মর্গ্যান। প্রতিযোগিতায় ‘বিউটি উইথ অ্যা পারপাস’ ও মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন নেপালের আনুশকা শ্রেষ্ঠা। টপ মডেল হয়েছেন নাইজেরিয়ার নিয়াকাচি ডগলাস। খেলাধুলায় সেরা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের রিকিয়া ব্রেথওয়েট। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পিটার আন্ড্রে ও মেগান ইয়াং। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved