1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

১০ মিনিটেই তৈরি সুস্বাদু ভুনা খিচুড়ি! জানুন সহজ পদ্ধতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৮৭ Time View

কাজের ব্যস্ততা কিংবা রান্নায় অলসতা দূর করতে আজ তৈরি করে ফেলুন ভুনা খিচুড়ি। নিশ্চয়ই ভাবছেন ভুনা খিচুড়ি তৈরি করা বেশ ঝামেলা ও সময়সাপেক্ষ। তবে চিন্তা ছেড়ে জেনে নিন এমন একটি রেসিপি, যাতে কেবল ১০ মিনিটেই ভুনা খিচুড়ি তৈরি হয়ে যাবে।

এই পদ্ধতিতে খিচুড়ির স্বাদ ও পুষ্টি দুই-ই বজায় থাকবে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক কীভাবে মাত্র দশ মিনিটেই সুস্বাদু ও পুষ্টিকর খিচুড়ি তৈরির রেসিপিটি-

উপকরণ: পোলাও চাল দেড় কাপ, মুগের ও মসুরির ডাল মিলিয়ে আধা , পানি ৩ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ ২টি, এলাচ-তেজপাতা-কাঁচা মরিচ প্রয়োজন মতো, লবণ স্বাদ অনুযায়ী, ঘি বা তেল প্রয়োজন মতো।

প্রণালী: চাল-ডাল ধুয়ে পানি ঝরতে দিন। ৩ কাপ পানি মেপে এক চুলায় ফুটতে দিন। অপর চুলায় একটি প্রেসার কুকার বসান। কুকারে ঘি দিয়ে এলাচ ও তেজপাতার ফোড়ন দিন। এর মাঝে পিঁয়াজ ছেড়ে দিন। এবার ভাজতে থাকুন। পেঁয়াজ একটু নরম হলে আদা ও রসুন দিয়ে ভাজুন। এবার এতে ধুয়ে রাখা চাল-ডাল দিয়ে দিন। তারপর হলুদ, ধনে, লবণ, কাঁচামরিচ দিয়ে ভাজুন। সুগন্ধ ছড়ালে ফুটন্ত পানি দিয়ে দিন। ভালো করে নেড়ে প্রেসার কুকারের মুখ বন্ধ করে দিন।

দেড় থেকে ২ মিনিটের মাঝেই সিটি উঠবে। একটি সিটি হলে বন্ধ করে দিন। এভাবেই রেখে দিন ৫ থেকে ৭ মিনিট। ৭ মিনিট পর কুকারের মুখ খুলে ভালো করে নেড়ে দিলেই তৈরি ভুনা খিচুড়ি। ব্যস, এবার গরম গরম পরিবেশন করুন পুষ্টিকর ভুনা খিচুড়ি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved