1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

১০ মিনিটেই চোখের নিচের কালো দাগ দূর করার পাঁচ উপায়!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৬ Time View

চোখের নিচের কালো দাগ চেহারায় বয়সের ছাপ দেখানোর অন্যতম কারণ। সৌন্দর্য নষ্ট হয় এই দাগের কারণে। অনেক সময় এর কারণে মুখের ত্বকও রোগাটে দেখায়।

অনেক মেকআপ করেও এই দাগ ঢেকে রাখা সম্ভব হয় না। খুব সহজেই এই দাগ সবার নজরে পড়ে। বি-৬ সমৃদ্ধ খাবারের অভাবে মূলত চোখের নিচের এই কালো দাগ তৈরি হয়। তাই এই কালো দাগ থেকে রেহাই পেতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। তবে প্রাকৃতিক কিছু মিশ্রণ আছে যার ব্যবহারে ১০ মিনিটেই এই দাগ থেকে রেহাই পাওয়া সম্ভব। চলুন জেনে নেয়া যাক ঘরে বসে কীভাবে ১০ মিনিটে দূর করা যায় চোখের নিচের কালো দাগ-

> কাজু বাদাম বেটে দুধের সঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চোখের চারপাশে লাগান। ১০মিনিট রেখে ধুয়ে ফেলুন। ফলাফল নিজেই দেখতে পাবেন।

> এক চা চামচ টমেটোর রসের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চোখের নিচে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার এই প্যাক ব্যবহার করুন।

> ঠাণ্ডা দুধে একটি কটন বল ভিজিয়ে চোখে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চোখের ফোলাভাব কমে যাবে এবং কালো দাগ দূর হবে।

> কমলার রসের সঙ্গে দুই ফোঁটা গ্লিসারিন মিশিয়ে চোখের নিচে লাগান। এটা কালো দাগ দূর করার পাশাপাশি উজ্জ্বলতা বাড়াবে।

> রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করে নিন। এতে চোখের কালো দাগ দূর হওয়ার পাশাপাশি চোখের চামড়া টানটান হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved