1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

হেনস্তার শিকার মুসকানকে ৫ লাখ রুপি পুরস্কার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ Time View
হেনস্তার শিকার মুসকানকে ৫ লাখ রুপি পুরস্কার

ভারতের কর্ণাটকের একটি কলেজের হিজাব পরহিত ছাত্রী মুসকান গেরুয়া ওড়না পরা একদল তরুণের বিরুদ্ধে একা দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন।

যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মান্ডিয়া কলেজে একদল গেরুয়া ওড়না পরা তরুণের স্লোগান ও চিৎকারের মুখে পড়েন মুসকান, কিন্তু তিনি আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।



মুসকান খান নামের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর সাহসিকতার জন্য ভারতের নেতৃস্থানীয় সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ তাকে ৫ লাখ রুপি পুরস্কার দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গণমাধ্যমটি জানায়, বুধবার সংগঠনটির কর্নাটক রাজ্য সভাপতি মুফতি ইফতেখার আহমদ মুসকানের পরিবারের কাছে এ চেক হস্তান্তর করেন। এর আগে মঙ্গলবার রাতে এ পুরস্কারের ঘোষণা দেন জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানি।

জমিয়তের ভেরিফাইড ফেসবুক পেজে মুসকানকে অভিনন্দন জানিয়ে বলা হয়, কর্ণাটক পিইএস কলেজ মান্ডিয়ার সাহসী ছাত্রী মুসকান খানকে তার সাহসী প্রতিবাদের জন্য আন্তরিক অভিনন্দন। তিনি সাহসের মাধ্যমে নিজের সাংবিধানিক ও ধর্মীয় অধিকারের পক্ষে আওয়াজ তুলেছেন। তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে এই সাহসী কন্যাকে উৎসাহের জন্য নগদ পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হলো।



বুধবার জমিয়তের কর্নাটক রাজ্য সভাপতি মুফতি ইফতেখার আহমদ একটি প্রতিনিধি দল নিয়ে মুসকান খানের বাসায় গিয়ে এ পুরস্কার প্রদান করেন।

জানুয়ারির শেষের দিকে উদুপি সরকারি মহিলা কলেজে ছয় ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাস করতে না দেওয়ার অভিযোগে শুরু হয় এই বিক্ষোভ।



কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে গত এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা।

অন্যদিকে গেরুয়া ওড়না পরে হিন্দু শিক্ষার্থীরা হিজাব বিরোধী আন্দোলন শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved