1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
হৃদরোগ ছাড়াও বুকের বাম পাশে ব্যথা হওয়ার চার কারণ - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

হৃদরোগ ছাড়াও বুকের বাম পাশে ব্যথা হওয়ার চার কারণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২০
  • ১২৪ Time View

নানা কারণে আমাদের দেহের নানা অংশে প্রায়ই ব্যথা করে। তবে বুকের বাম দিকে ব্যথা হলেই অনেকে ভয় পেয়ে যান। ভাবেন এই ব্যথা হয়তো হৃদরোগের কারণে হচ্ছে। আর এটি ভাবাটা ভুল কিছু নয়।

তবে হৃদরোগে কেউ আক্রান্ত হলে তার মধ্যে বিশেষ কিছু উপসর্গ দেখা দেয়। এর মধ্যে শ্বাসকষ্ট, বাম বা ডান হাতে তীব্র ব্যথা, ঘাড়, কাঁধ, চোয়াল এবং পিঠেও তীব্র ব্যথা দেখা দেয়। এছাড়া কারো কারো হৃদস্পন্দন বেড়ে যায়, বমি বমি ভাব, অস্বাভাবিক ঘাম এবং মাথা ঘোরা দেখা যায়।

জেনে রাখা জরুরি, হৃদরোগ ছাড়াও বুকে প্রচণ্ড ব্যথা হতে পারে। তাই হৃদরোগে আক্রান্ত হয়েছেন তা ভাবা ভুল। এক্ষেত্রে বুকে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে তিনি প্রথমেই নিশ্চিত হয়ে নেন হৃদ‌রোগের কারণে এমন ব্যথা হচ্ছে কি না। হৃদ‌রোগের আশঙ্কা বাতিল হলে চিকিৎসক বুকে ব্যথার কারণ খুঁজে বের করার চেষ্টা করেন এবং চিকিৎসার পদক্ষেপ গ্রহণ করেন।

সব বয়সের মানুষেরই হৃদরোগ ছাড়াও অন্য কারণে বুকে ব্যথা হতে পারে। নারী বা পুরুষের বেলায় এ ধরনের ব্যথার কোনো ভিন্নতা নেই। থেমে থেমে ব্যথা কিংবা বুকের ঠিক কোথায় ব্যথা হচ্ছে তা সঠিকভাবে অনেক রোগীই বলতে পারেন না। এছাড়া এই ব্যথা ছড়িয়েও পড়ে না। এই ধরনের রোগীদের বুকে ব্যথা থাকা সত্ত্বেও সাধারণ কাজকর্ম করতে কোনো অসুবিধাই হয় না।

তবে হৃদরোগ ছাড়াও চার কারণে বুকে কিংবা বুকের বাম পাশে ব্যথা হতে পারে। চলুন জেনে নেয়া যাক সেগুলো- 

> প্যানিক অ্যাটাক হলে বুকে ব্যথা হতে পারে। সেটা কয়েক মিনিট স্থায়ী হয়। তারপর কমে যায়। প্যানিক অ্যাটাকের কারণে মাংসপেশী শক্ত হয়ে যায়, তখন বুকে বা অন্যান্য স্থানেও ব্যথা দেখা দেয়। তখন অনেকেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে আতঙ্কিত হয়ে পড়েন। তাতে পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ে। সাধারণত অতিরিক্ত উৎকন্ঠা বা দুশ্চিন্তা থেকেই এমন হয়। যদি ঘন ঘন এটা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

> অনেকসময় ঝাল, অ্যাসিডিক,ক্যাফেইন জাতীয় খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। তখন বুকে ব্যথা হতে পারে।

> বেশী ভারী জিনিস বহন করলেও অনেকসময় মাংসপেশী শক্ত হয়ে যায়। তখন বুকে ব্যথা হতে পারে।

> যখন কেউ বিষণ্নতায় থাকে তখন তার হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায় এবং দ্রুত রক্ত প্রবাহিত হয়। যার ফলে হঠাৎ বুক ব্যথা শুরু হয়।

তবে চিকিৎসকদের মতে, বুকে ব্যথা হলে তা অবহেলা করা ঠিক নয়। হৃদরোগে আক্রান্ত হয়তো নাও হতে পারেন কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved