1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে টেলিভিশন আয়োজন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৮১ Time View

কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবাষির্কী উপলক্ষে চ্যানেল আই সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে। এর মধ্যে রয়েছে সকাল ৭.৩০ মিনিটে সরাসরি গান দিয়ে শুরু। দুপুর ১২.৩৫ মিনিটে প্রচার হবে সরাসরি তারকাকথন।  বিকেল ৩.০৫ মিনিটে দেখানো হবে হুমায়ূন আহমেদ নির্মিত ছবি ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং রাত ৭.৫০ মিনিটে রয়েছে তারই নির্মানে নাটক ‘মায়াবতী’।

জানা গেছে, সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেবেন সেরাকণ্ঠের মীর, ক্ষুদে গানরাজ স্বর্ণা ও বাংলা গানের শিল্পী শারমীন। অনুষ্ঠানটির পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান নান্টু। তিনি জানিয়েছেন, শিল্পীরা হুমায়ূন আহমেদের নির্বাচিত গান পরিবেশন করবেন।

দুপুর ১২.৩৫ মিনিটে প্রচার হবে তারকাকথন সরাসরি। এটি পরিচালনা করবেন অনন্যা রুমা। বিকেল ৩.০৫ মিনিটে দেখানো হবে হুমায়ূন আহমেদ নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘নয় নাম্বর বিপদ সংকেত’। এ সিনেমায় অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, চ্যালেঞ্জার, তানিয়া আহমেদ, দিতি, স্বাধীন খসরু, শবনম পারভীন, চৈতী, মাজনুন মিজান, রূপক, ফারুক আহমেদ প্রমুখ।

এছাড়াও রাত ৭.৫০ মিনিটে রয়েছে তারই নির্মানে নাটক ‘মায়াবতী’। হুমায়ূন আহমেদ নির্মিত এ নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বিপাশা হায়ত, মোজাম্মেল হোসেন, ফারুক আহমেদ দীহান, এম. আর. জুনায়েদ মিঠুসহ অনেকে।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved