1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ১৬৭ Time View
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস শুক্রবার হিলিস্থল বন্দর পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন, দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টে অনেক যাত্রী পারাপার হয়ে থাকে। এছাড়া স্থলবন্দর দিয়েও দুই দেশের মধ্যে কাঙ্ক্ষিত পরিমাণে আমদানি-রপ্তানি হচ্ছে। আরও কি করে এসব সুযোগ-সুবিধা বাড়ানো যায়, সেজন্য আমি এখানে দেখতে এসেছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় হিলি স্থলবন্দর ও চেকপোস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি রংপুর থেকে এখানে আসেন। পরিদর্শনকালে রিভা গাঙ্গুলি দাস বাংলাদেশের হিলি ইমিগ্রেশন কার্যালয়, কাস্টমস কার্যালয় ও বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টসহ আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা পরিদর্শন করে ভারতে প্রবেশ করেন। সেখানে আধাঘণ্টা অবস্থানকালে হিলি ইমিগ্রেশন কার্যালয়, কাস্টমস কার্যালয়ও পরিদর্শন করে বাংলাদেশে ফিরে আসেন। বেলা ১টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

 

ভারতীয় হাইকমিশনারের হিলি স্থলবন্দর পরিদর্শন

তার সফরকালে উপস্থিত ছিলেন, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব মিত্র, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, ওসি আব্দুর রাজ্জাক সহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়িরা। -খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved