1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

হিন্দু সেজে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামীলীগ: ইকবাল হাসান

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View

আওয়ামী লীগের কর্মীরা হিন্দু সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার (২৭ নভেম্বর) সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছী অনার্স কলেজ মাঠ চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা বিএনপি যৌথভাবে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।



বিএনপি সব সময় সংখ্যালঘুদের রক্ষা করে উল্লেখ করে তিনি বলেন, শহিদ জিয়াউর রহমান গণ-মানুষের মানুষের দল হিসাবে বিএনপিকে রেখে গেছে। বিএনপি জনগণের কাছে ওয়াদা করেছে। আমরা জনগণকে নিয়েই ক্ষমতায় আসবো। জনগণের টাকা শেখ হাসিনার পরিবার লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে চলে গেছে। এখনো যুদ্ধ শেষ হয়নি হাসিনা ভারতে বসে যড়যন্ত্র করে চলেছে।



রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, আমিনুর রহমান টুটুল এবং আব্দুল আলীম সরকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার ও তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved