করোনাভাইরাসের কারণে লন্ডনের একটি হাসপাতে রয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই এ খবর জানান অভিনেত্রী।
রাধিকার এই পোস্ট দেখে গল্লি বয় ছবির অভিনেতা বিজয় বমা লেখেন, ও মাই গড! সাবধানে থাকো তুমি। ঈশ্বর তোমার মঙ্গল করুন।
দিন কয়েক আগে রীতিমতন ঝুঁকি নিয়েই বিমানে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন অভিনেত্রী রাধিকা আপ্তে। সেই ছবি নিজে ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। প্রায় সারা বছরই ভারত ও লন্ডনে যাতায়াত করেন সেক্রেড গেমস এর এই অভিনেত্রী।
রাধিকা সেই পোস্টে লিখেছিলেন, আমার শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী যারা চিন্তা করছিলেন তাদেরকে বলছি আমি সুস্থভাবে লন্ডনে পৌঁছেছি। হিথ্রো বিমানবন্দর বেশ ফাঁকা ছিল এবং আমি গল্প করতে করতে এসেছি। ফাঁকা ছিল বলেই খুব একটা অসুবিধা হয়নি। সবার শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ।
তবে শুধুমাত্র কাজের প্রতিশ্রুতি বজায় রাখতে নয়। রাধিকা লন্ডন যান স্বামী লন্ডনের শিল্পী বেনেডিক্ট টেলার এর সঙ্গে দেখা করতে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।