কলকাতার অভিনেত্রী কোয়েল। কয়েকদিন আগেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়ে মা হবার খবর জানিয়েছেন তার ভক্তদের। তবে এবার চাউর হলো তার সন্তান হারানোর খবর। যে কিনা নিজের মা হচ্ছেন জানিয়েছেন তার আবার সন্তান এলো কোথা থেকে?
উত্তরটা মিলবে ‘রক্তরহস্য’ ছবিতে। শনিবার (৭ মার্চ) প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার। যেখানে দেখানে হয়েছে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে বেপরোয়া কোয়েল মল্লিক।
সৌকর্য ঘোষেল পরিচালিত ছবিটি নির্মিত হয়েছে রহস্য ভরা গল্প নিয়ে। যেখানে কোয়েল স্বর্ণজা চরিত্রে অভিনয় করেছেন।
ট্রেলারে দেখা যাচ্ছে স্বর্ণজার বিভিন্ন সময় সমাজের ছোট ছোট মানুষগুলিরও সাহায্যে এগিয়ে আসে। আবার আগ বাড়িয়ে মানুষকে সাহায্য করতে যাওয়ার জন্য একসময় ধাক্কাও খেতে হয় তাকে। তবে ‘রক্তরহস্য’র ট্রেলারের একটি অংশ বিশেষ একটি দৃশ্য নজর কেড়েছে, আর সেটি হল কোয়েল মল্লিকের সঙ্গে শান্তিলাল মুখোপাধ্যায়ের কথোপকথন।
যেখানে শান্তিলাল মুখোপাধ্যায়কে কোয়েলের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, মাত্র ৯ মাসের জন্য মা হবি? তার কথা সংশোধন করে কোয়েল বলেন, না, ১১ মাস, ৯ মাস ভিতরে, ২ মাস বাইরে। যদিও কোয়েল অর্থাৎ স্বর্ণজাকে এই ঝুঁকি নিতে দিতে নারাজ শান্তিলাল মুখোপাধ্যায়। আবার ট্রেলারে সন্তানের জন্য কাতর হয়ে পড়তেও দেখা যায় কোয়েলকে।
এখানেই শেষ নয় ট্রেলারে স্বর্ণজা ছাড়াও ঋতব্রত মুখোপাধ্যায়ের চরিত্রটিও নজর কেড়েছে। ট্রেলার দেখে আন্দাজ করা যায়, ‘রক্তরহস্য’এর রহস্য জড়িয়ে যাবেন অভিনেতা ঋতব্রতও। তবে এর পিছনে ঠিক কী রহস্য রয়েছে তা অবশ্য ছবিটি মুক্তির পরই জানা যাবে।
‘রক্তরহস্য’র ট্রেলারের প্রথম থেকে শেষ পর্যন্ত রহস্যে ভরা। একেরপর এক বাধা, সন্তানের জন্য হন্যে হয়ে খুঁজে বেড়ানো সব মিলিয়ে স্বর্ণজার জীবন কীভাবে ওলটপালট হয়ে যায়। সে আদৌ এই সমস্ত রহস্যের জাল ছিঁড়ে ফেলতে পারেন কিনা? নিজের সন্তানকে ফিরে পায় কিনা? সব রহস্যেরই সমাধান হবে আগামী ১০ এপ্রিল। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।
‘রক্তরহস্য’ ছবির ট্রেলার: