সিরাজগঞ্জ জেলায় হামলা ও ভাংচুর মামলায় পৌর কাউন্সিলর আরজুকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (২৫ এপ্রিল) দুপুরে দিকে কড্ডার মোড় এলাকা তাকে গ্রেফতার করে পুলিশ।
আরজু সিরাজগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা বাস, মিনিবাস কোচ মালিক সমিতির নেতা।
আরো পড়ু: সিরাজগঞ্জে স্থানীয় মাতুব্বরকে কুপিয়ে হত্যা
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, উক্ত কাউন্সিলরের বিরুদ্ধে সিরাজগঞ্জ পৌর এলাকার ওই ওয়ার্ডের পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী আলাউদ্দিন আলার ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মারপিটের ঘটনায় সংশ্লিষ্ট থানায় দুটি মামলা হয়েছে।
এ দুটি মামলার অন্যতম আসামী কাউন্সিলর আরজুকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।