রূপালি জগতে কতো কিই না হয়। যে যার নিজের মতো করিই চলে অনেকটা। কখনো ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো, কখনো জনপ্রিয় গান বা ডায়লগ বসে যায় কারো মুখে, কখনো নিজেকে মনের মত করে সাজিয়েও নেয়া যায়।
তেমনই একটি অ্যাপের সাহায্য নিয়ে এবার মেয়ে থেকে ছেলের রূপ ধরলেন জনপ্রিয় টলি-নায়িকা শ্রাবন্তী। আবার নিজে একা নন, স্বামী রোশনকেও বদলে দিলেন নারীতে। পাশাপাশি দু’টি ছবি রেখে কোলাজ করেছেন নায়িকা।

শ্রাবন্তীর শেয়ার করা ছবি
একটিতে সুন্দরী শ্রাবন্তীর চেনা মুখ, অন্যটিতে শ্রাবন্তী ছোট করে কাটা চুল, মুখভর্তি দাড়ি-গোঁফ। আবার স্বামী রোশনকেও তিনি বানিয়েছেন নারী। বড় বড় চুল হয়ে গিয়েছে তার। ফেস অ্যাপের মাধ্যমেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।