1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

হতাশা কাটলেই জয়ের হ্যাটট্টিক হবে দক্ষিণ আফ্রিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৪ Time View

ঘরের মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে পরাস্থ দক্ষিণ আফ্রিকা। জয়ে টেস্ট সিরিজ শুরু করা আফ্রিকা এরপর টানা তিন ম্যাচে হেরে ট্রফি হাতছাড়া করেছে। টেস্টের সেই হাতাশা কাটিয়ে জয়ে ফেরার অপেক্ষায় রয়েছে কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন দলটি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় আগে ব্যাট করে ৮ উইকেটে ২৫৮ রান করেছে সফরকারী ইংল্যান্ড। জয় পেতে হলে ২৫৯ রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে। এই ম্যাচে জয় পেলে হ্যাটট্রিক হবে ডি ককদের।

বিশ্বকাপের পর এই প্রথম ওয়ানডে ম্যাচ খেলছে দক্ষিণ আফ্রিকা। গত বছরের জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে গ্রুপপর্ব থেকিই বিদায় নেয় আফ্রিকা। তবে বিদায়ের আগে নিজেদের শেষ দুই ম্যাচে শ্রীলংকা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশে ফেরে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলটি।

বিশ্বকাপের পর থেকে ছন্দে নেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। গত বছরের জুলাইয়ের পর থেকে ৭টি টেস্ট ম্যাচ খেলে আফ্রিকা হেরেছে ৬টিতে। আর দুটি টি-টোয়েন্টি খেলে জয় পেয়েছে একটিতে। ইংল্যান্ড বিশ্বকাপ শেষে গত সাত মাসে টেস্ট আর টি-টোয়েন্টি মিলে ৮ ম্যাচ খেলে মাত্র দুটিতে জয়ের দেখা পেয়েছে আফ্রিকা।

বিশ্বকাপ শেষে সাত মাস পর নিজেদের ৬২০তম ওয়ানডে ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে জয় পেলে হ্যাটট্রিক হবে ডি ককদের। সবশেষ বিশ্বকাপে তারা শ্রীলংকা ও অস্ট্রেলিয়াকে হারিয়েছিল।

মঙ্গলবার কেপ টাউনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক। প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন জো ডেনলি। এছাড়া ৪০ রান করেন ক্রিস ওকস। ৩২ রান করেন ওপেনার জেসন রয়। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেটে নেন তাব্রিজ শামসি।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৫০ ওভারে ২৫৮/৮ (ডেনলি ৮৭, ওকস ৪০, জেসন ৩২; তাব্রিজ ৩/৩৮)। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved