চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইনের কারণে বাণিজ্য এবং ভ্রমণ খাতে হংকংকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের এমনটি জানান ট্রাম্প ।
হংকং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাণিজ্য, প্রযুক্তি, শুল্কের ক্ষেত্রে বিশেষ সুবিধা পায়। আর এই সুবিধাগুলো পরোক্ষভাবে ভোগ করে চীন। খবর ইত্তেফাক।