1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১১৩ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন।’ ‘সারা দেশের মানুষের এক দফা, এক দাবি বর্তমান জালিম সরকারের পদত্যাগ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার স্থায়ী মুক্তিসহ নানা দাবিতে শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল সিলেটবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা নতুন যুদ্ধে নেমেছেন। এ যুদ্ধ মুক্তির যুদ্ধ। এ যুদ্ধ নিজের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ। এ যুদ্ধ নিজের ভোটাধিকার ফিরিয়ে আনার যুদ্ধ। শাহজালাল (রহ.) যেভাবে যুদ্ধ করে সিলেটে নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন, আপনাদের সিলেট থেকেই নতুন যুদ্ধ শুরু হলো। এ যুদ্ধ শেখ হাসিনা সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ।’

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা বেগম শাহনাজ।

সমাবেশের মঞ্চে দলীয় চেয়ারপারসনের সম্মানে চেয়ার ফাঁকা

সমাবেশের মঞ্চে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে চেয়ার ফাঁকা রেখেই শনিবার বেলা ১১টায় সমাবেশ শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগেই সমাবেশ শুরু হয়েছে।

শনিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, মঞ্চের মাঝখানে বড় একটি চেয়ার রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য।

এই চেয়ারের দুই পাশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অন্য নেতাদের চেয়ার রাখা হয়েছে।

মঞ্চে টানানো ব্যানারে রয়েছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি।

মঞ্চের পাশেই এম সাইফুর রহমান ও ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর ছবি

সিলেটে বিএনপির গণসমাবেশের মঞ্চের পাশেই বাঁশ দিয়ে অস্থায়ীভাবে সাঁটানো হয়েছে বিএনপির প্রয়াত নেতা এম সাইফুর রহমান ও ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর ছবি।
তৃণমূলের নেতা-কর্মীরা বলেন, সিলেটে বিএনপির রাজনীতিতে ‘তারকা’ হিসেবে খ্যাত এ দুই নেতাকে এভাবে গণসমাবেশে স্মরণ করার বিষয়টি প্রশংসনীয়। বিএনপি যে তাদের মতো নেতার অবদান ভুলে যায়নি, এটা তারই প্রমাণ।

বিএনপির নেতা-কর্মীরা বলেন, একটা সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ছিলেন সিলেট বিএনপির একক নেতা। এর পর বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর উত্থান হলে দুই ধারায় সক্রিয় ছিল সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

সাইফুর রহমানের মৃত্যু ও ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর দল আর ঐক্যবদ্ধ হয়নি। উল্টো বিভক্তি বেড়েছে, বলয়ের ভেতরে তৈরি হয়েছে উপবলয়। এ অবস্থায় এই দুই নেতার ছবি সাঁটানোর বিষয়টি ঐক্য আর বন্ধনের বিষয়টিই সুসংহত করেছে।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সাইফুর রহমান ও ইলিয়াস আলীর অবদান সিলেটের বিএনপি কখনো ভুলতে পারবে না। তাদের মতো মহান দুই নেতা এই অঞ্চলে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের জীবন ও আদর্শ তরুণ প্রজন্মের জাতীয়তাবাদী চেতনা লালনকারীদের মধ্যে ছড়িয়ে দিতে এবং দুই মহান নেতাকে স্মরণে রাখতেই ছবি সাঁটানো হয়েছে।

সিলেট বিএনপির বেশ কয়েক জন নেতা বলেন, সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর একটি সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মারা যান।

অন্যদিকে ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে ‘নিখোঁজ’ হন। এর পর থেকে সিলেট বিএনপির বিভিন্ন কর্মসূচিতে এ দুই নেতা সশরীর না থেকে সব সময় দৃশ্যমান থাকেন। অনেক নেতা-কর্মী তাদের পোস্টার, ফেস্টুনে এ দুই নেতার ছবি যুক্ত করে প্রচার-প্রচারণা চালান।

মোবাইল নেটওয়ার্ক না পাওয়ার অভিযোগ

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলে মোবাইল নেটওয়ার্ক না পাওয়ার অভিযোগ করেছেন নেতাকর্মীরা। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশস্থলসহ আশপাশ বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক পাওয়া যায়নি বলে উল্লেখ করেন। নেটওয়ার্ক না পাওয়ার নগরবাসীর নেটওয়ার্ক সংশ্লিষ্ট কাজে ব্যাঘাত ঘটেছে অনেকের।
মোবাইল ফোনে কথা বলা ছাড়া অন্য কোনো কাজ বা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হওয়া শুরু করেন।

এরই মধ্যে তারা দাবি করেছেন, শুক্রবার বিকালের পর থেকে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়নি। অনেক চেষ্টা করেও মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সম্প্রতি দেশের বিভাগীয় শহরগুলোতে বিএনপির ধারাবাহিক গণসমাবেশ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved