লকডাউনের বন্ধ রয়েছে শুটিং। ফলে আপাতত বাড়িতেই রয়েছেন শিল্পা শেঠি। স্বামী রাজ কুন্দ্রা এবং দুই সন্তান ভিয়ান এবং সমীশার সঙ্গে পুরোদমে সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী। তবে এই লকডাউনের কারণে বাড়িতে সময় কাটানোর মাঝে স্বামী রাজের সঙ্গে কী অশান্তি শুরু হলো শিল্পার! সম্প্রতি এমনই আভাস দেন অভিনেত্রী।
সম্প্রতি রাজ-শিল্পা মজা করে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দুজনের ঝগড়ার বেশ কয়েকটি দৃশ্যকে দৃশ্যায়ন করা হয়। শুধু তাই নয়, বর্তমান সময়ে যেকোনো সময় যে কারোর বাড়িতেই শুরু হতে পারে বলেও আভাস দেন শিল্পা। তবে এই মহাভারতের নারদ হিসেবে ভিয়ানকেই দেখানো হয়। যদিও পুরোটাই মজার ছলে শেয়ার করেন রাজ-শিল্পা।
তবে ওই ভিডিওর পাশাপাশি শিল্পা এও জানান, যে কোনো বিষয় বিশ্বাসের আগে গোটা ঘটনা জেনে নেয়া উচিত। না হলে স্বামী-স্ত্রীর মধ্যে যে কোনো সময় ঝামেলা শুরু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন শিল্পা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।