1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ শীর্ষক আলোচনা ও ইউএই আ’ লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩০৩ Time View

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মোঃ সাহেদুল ইসলাম আরব আমিরাতের আইন কানুন মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেছেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীন হতো না আর দেশ স্বাধীন না হলে আমরা বাংলাদেশ পেতাম না। তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের মধ্যে কিছু লোক রয়েছেন যারা এই বৃহৎ সংগঠনটির ভিতরে ফাটল ধরার চেষ্টা করছেন। যা আমাদের নলেজে এসেছে। বিদেশের মাটিতে সবাইকে আন্তরিকতার সাথে চলা উচিত। গতকাল ১৮ জুন শুক্রবার ইউএই বঙ্গবন্ধু পরিবারের আয়োজনে আজমান ক্রাউন প্যালেস হোটেলে ইউএই আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী বন্দর ও জাহাজ নির্মাণ খাতে ইউএই’র বিনিয়োগ কামনা করেছেন

বাবু রাখাল কুমার গোপ সিআইপির সভাপতিত্বে, উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোঃ শাহেদুল ইসলাম। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ইউএই আওয়ামী লীগের উপদেষ্টা আইয়ুব আলী বাবুল। দেলোয়ার আহমেদ ও জিএম জায়গীরদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে

বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির সিআইপি, সারজা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভপতি কাজী মোহাম্মদ আলী, ইউএই আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইউচুপ, ইউএই যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাবু অনুকূল রাম, সদস্য সচিব দুবাই আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দেলোয়ার আহমেদ, সাবেক সিআইপি বদরুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী মোরশেদ চৌধুরী, ব্যাংকার নুর মোহাম্মদ, এস এম শফিকুল ইসলাম, হাজী মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। আলোচনা শেষে অনুষ্টানের প্রধান অতিথি সাহেদুল ইসলাম ইউএই আ’লীগের সভাপতি হিসাবে বাবু রাখাল কুমার গোপ সিআইপি ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাওসারের নাম ঘোষণা করেন। এছাড়াও আবুধাবি আ’লীগ প্রাদেশিক কমিটির সভাপতি এস কে আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী এবং সারজা আ’লীগের সভাপতি জিএম জায়গীরদার সাধারণ সম্পাদক ফকরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আরব আমিরাতের প্রত্যেকটি প্রদেশ থেকে আগত বঙ্গবন্ধু পরিষদ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved