1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে অভিনেত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৭ Time View

প্রতিষ্ঠিত অভিনেত্রী হবার স্বপ্ন নিয়ে কলকাতায় পা রেখেছিলেন বর্ধমান শহরের মোহনবাগের বাসিন্দা সুবর্ণা যশ। কিন্তু টলিপাড়ায় বড় সুযোগ না পাওয়ায় গ্রাস করছিল হতাশা। সেই হতাশায় রোববার রাতে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দেন। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রোববার বিকেলে সুবর্ণার বাবা বাড়িতে ছিলেন না। মায়ের সঙ্গে সুবর্ণা বাড়িতে ছিলেন। নিজের ঘরে ছিলেন সুবর্ণা আর তার মা নিজের কাজে ব্যস্ত। এমন সুযোগে আচমকাই সুবর্ণা গলায় ওড়নার ফাঁস লাগিয়ে সিলিং থেকে ঝুলে পড়েন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে বিদায় নিলেন এই উদীয়মান অভিনেত্রী।

সুবর্ণার বাবা নিখিল যশ জানান, উচ্চ মাধ্যমিক পাস করার পর কলকাতায় সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে যান সুবর্ণা। এর ফাঁকে মডেলিংও শুরু করেন। কয়েকটি মেগা সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় শুরু করেন। বছর দুয়েক ধরে টলিপাড়ায় যাতায়াত করেও ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়ে সুবর্ণা।

জানা গেছে, চার মাস আগে এই কারণে শারীরিকভাবে অসুস্থও হয়ে পড়েন। ওই সময় তাকে বর্ধমানের নিয়ে আসেন পরিবারের লোকজন। কিন্তু তারকা হওয়ার স্বপ্ন ছাড়তে পারেননি। ফলে হতাশা বাড়তে থাকে। সেই কারণের সুবর্ণা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে করছে পরিবারের লোকজন।খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved