1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

স্বচ্ছ তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি সুশান্তের বোনের

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৮৩ Time View

ভাইয়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে যেন স্বচ্ছতা থাকে সে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করলেন সুশান্ত সিং রাজপুতের বোন দিদি শ্বেতা সিং কীর্তি।

টুইটারে সেই পোস্টে সুশান্তের দিদি শ্বেতা লিখেছেন, আমি সুশান্ত সিং রাজপুতের দিদি। আমি অনুরোধ করব, এই ঘটনার স্বচ্ছ তদন্ত হোক। দেশের আইনি প্রক্রিয়ার উপর আমার ভরসা আছে। তাই আমার ভাইয়ের মৃত্যুর সঠিক বিচার আশা করি।

১৪ জুন বান্দ্রায় অভিনেতার ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ মিলেছিল। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নামে মুম্বাই পুলিশ। সুশান্তের ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুরা অভিযোগ করেছিলেন, বলিউডে ডনদের কারণে ঠিকমতো কাজ পাচ্ছিলেন না সুশান্ত। যা থেকে তার অবসাদ ক্রমে বেড়েছিল এবং পরে আত্মহত্যা।

দেড় মাস ধরে তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদ করেছে কর্ণ জোহর, মহেশ ভাট, সঞ্জয় লীলা বানসালীসহ অন্তত ৪০ জনকে। কিন্তু এই মামলায় নতুন মোড় আসে ঠিক এক সপ্তাহ আগে।

গত শনিবার ২৫ জুলাই পাটনার একটি থানায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এব‌ং আরো ছ’জনের বিরুদ্ধে আত্মহত্যায় মদত দেয়ার অভিযোগ এনে এফআইআর করেন সুশান্তের বাবা কে কে সিং। সেই অভিযোগের পরে মুম্বাই এসে তদন্ত শুরু করে বিহার পুলিশের একটি টিম।

প্রথম থেকেই সুশান্তের পরিবার ও তাদের দাবি অনুযায়ী আলাদা তদন্তের দাবিকে সমর্থন করে এসেছে নীতীশ কুমার সরকার। বিহারের এক মন্ত্রী, নীতীশ-ঘনিষ্ঠ সঞ্জয় কুমার ঝা জানিয়েছেন, সুশান্তের পরিবার যদি সিবিআই তদন্ত চায়, তা হলে সে নিয়ে অবশ্যই তদবির করবেন বিহারের মুখ্যমন্ত্রী।

সঞ্জয়ের কথায়, মুম্বাই পুলিশ যেটা করছে, তা তো তদন্ত নয়, বলিউডের তারকাদের সঙ্গে নিজস্বী তোলার অছিলা মাত্র। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পাল্টা দাবি, মুম্বাই পুলিশের তদন্তের উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved