1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

স্পর্শিয়াকে সঙ্গে নিয়ে প্রেমময় বার্তা দিলেন প্রীতম

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৮১ Time View

জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতমের গানে এর আগে রাজনীতি সচেতনতা এবং জীবনবোধের তাড়না উঠে এসেছে। কিন্তু গোটা বিশ্ব যখন করোনাভাইরাসের প্রকোপে দিশেহারা, ঠিক এমন সময় গানে গানে প্রেমময় বার্তা নিয়ে হাজির হলেন তিনি। প্রীতমের নতুন গানের শিরোনাম ‘চলো একসাথে বুড়ো হই’। 

‘আমার জন্য কিচ্ছু ছাড়তে হবে না/ চলো সুখ দুঃখ ভাগাভাগি করে বাঁচি/ সবাই তোমার তর্কে জিতে গেলেও/ হারার জন্য আমি রাজি আছি/ একটা জীবন ফুরিয়ে গেলে ফেরত পাব কই/ চলো আমরা দু’জন একসাথে বুড়ো হই’- এমন গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন প্রীতম নিজেই।

প্রীতমের নিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটির লিরিক্যাল ভিডিও। এতে যেসব স্থিরচিত্র ব্যবহার করা হয়েছে তাতে প্রীতমের সঙ্গে মডেল হয়েছেন চলতি সময়ের অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

গানটির প্রসঙ্গে প্রীতম বলেন, করোনাভাইরাসের কারণে আমরা আবারো জেনেছি, জীবন খুবই ঠুনকো। যেখানে ভালোবাসার কোনো বিকল্প নেই। এটা ভালোবাসা ছড়িয়ে দেয়ার গান। প্রেরণাসংগীতও বলতে পারেন।

তিনি জানান, করোনার মহামারির কারণে গানটি নিয়ে নির্মিত মিউজিক ভিডিও এখন প্রকাশ করেননি। বর্তমান অবস্থা থেকে সবকিছু স্বাভাবিক হলে গানের মিউজিক ভিডিও প্রকাশ হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved