1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

স্ত্রীর হাতে মার খেয়ে ৯৯৯-এ ফোন আরজে কিবরিয়ার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

স্ত্রী’র হাতে মার খেয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগীতা চাইলেন সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় আরজে কিবরিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। কক্সবাজার বেড়াতে গিয়ে ছেলে ও নিজেকে মারধর ও হুমকির এমন অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় জিডি করেছেন তিনি। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকালে তিনি এই জিডি করেছেন বলে জানায় পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গোলাম কিবরিয়া ওরফে আরজে কিবরিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে এসে পর্যটন এলাকার হোটেল সাইমনের ১০২ নম্বর কক্ষে উঠেন। বৃহস্পতিবার দুপুরের দিকে আরজে কিবরিয়ার স্ত্রী রাফিয়া লোরা তার সন্তানকে মারধর করেন। এসময় আরজে কিবরিয়া বাধা দিতে গেলে তাকেও মারধর করেন তার স্ত্রী। এক পর্যায়ে আরজে কিবরিয়া ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে আরজে কিবরিয়া বাদী হয়ে তার স্ত্রী রাফিয়া লোরার বিরুদ্ধে কক্সবাজার থানায় সাধারণ ডায়েরি করেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল বলে উল্লেখ করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ।

এদিকে এ বিষয়ে জানতে আরজে কিবরিয়ার মোবাইল ফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved