1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

স্টামফোর্ডে বিজেএসসি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৩৬১ Time View

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার দুপুরে ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে বিজেএসসি’র স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদ।

বিজেএসসির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর কাজী আব্দুল মান্নান,সহকারী অধ্যাপক সামিয়া আসাদী, দিলশাদ হোসেন দুদল, বিজেএসসি’র স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছাইফুল ইসলাম মাছুম, বর্তমান সভাপতি আমিনুর রহমান হৃদয়, সাধারণ সম্পাদক হাসান ওয়ালী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিজেএসসি স্টামফোর্ড সংসদের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে শাওন, শাহিদা খান, মাজহারুল ইসলাম তামিম,কার্যকরী সদস্য তানভীর সিদ্দিক টিপু, সদস্য পল্লব, জাওয়াদ, আফরোজা প্রমুখ। সারাদেশের সাংবাদিকতা বিভাগের পড়ুয়াদের সংগঠন বিজেএসসি আগামী দিনের সাফল্য কামনা করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর কাজী আব্দুল মান্নান বলেন, ‘পড়ালেখার পাশাপাশি সাংগঠনিকভাবেও নিজেদের দক্ষ করে তুলতে হবে তোমাদের। সংগঠন করলে দক্ষতা বাড়ে। তোমরা এগিয়ে যাও। শুভ কামনা তোমাদের জন্য।’

প্রসঙ্গত, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) সারা দেশের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন। বর্তমানে ১০ টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও নয়টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজেএসসির সঙ্গে যুক্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved