শাহরুখ খান বলিউডে ২৮ বছর পূর্ণ করেছেন গেল রোববার। নিজের ট্যুইটারে একটি সাদা কালো ছবি পোস্ট করে দেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ সেই ছবি দেখে অন্যদিকে সমকামি হওয়ার ইচ্ছে প্রকাশ করে শাহরুখকে টুইটও করেন অভিনেতা আরশদ ওয়ারসি৷
তবে এরই মাঝে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ল শাহরুখের স্কুলের এক ছবি৷ যেখানে দেখা গেল সহপাঠীদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ৷ পরনে তার স্কুল ড্রেস।
শাহরুখের ফ্যান ক্লাব থেকে ছবিটা ট্যুইট করা হয়েছে৷ তারপরই সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাইরাল যুবক শাহরুখ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।