1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সৌন্দর্যের গোপন রহস্য জানালেন অনন্যা পান্ডে

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ১১১ Time View

বলিউড জগতের নতুন এক নক্ষত্রের নাম অনন্যা পান্ডে। নিজের সৌন্দর্য আর অভিনয় দিয়েই সবার মন জয় করেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি তার সৌন্দর্যের এক গোপন রহস্যই প্রকাশ করেছে। 

ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তার মায়ের তৈরি একটি ফেস মাস্ক। যা ২১ বছর বয়সী এই অভিনেত্রীর সৌন্দর্য ধরে রেখেছে বহু বছর ধরে। হোম কোয়ারেন্টাইনের এসময় আপনিও ব্যবহার করতে পারেন এই ফেস মাস্কটি।

অনন্যা জানান, তার অনেক মেকআপ ব্যবহার করতে হয়। ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক। এই মাস্কটি ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে সতেজ রাখে। তবে জেনে নিন কীভাবে বানাবেন ফেস মাস্কটি-

ফেস মাস্কটি বানাতে একটি পাত্রে ১ টেবিল চামচ দই, ১ চা চামচ হলুদ, ১ চা চামচ মধু নিয়ে নিন। এবার ভালোভাবে উপকরণগুলো মেশান। আপনার পরিষ্কার এবং শুকনো মুখে এটি লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে ম্যাসাজ করে করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই মাস্কে থাকা দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের জন্য দুর্দান্ত এক্সফোলিয়েটার। যা ত্বকের মৃত কোষ দূর করবে। এছাড়াও দইতে থাকা ক্যালসিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজগুলো আপনার মুখ গভীরভাবে পরিষ্কার করবে। হলুদ এবং মধুতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অন্যান্য বৈশিষ্ট্য। যা আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখবে। সেসঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। সূত্র: বোল্ডস্কাই, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved