সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। রোজ বুধবার(১৬ অক্টোবর) দেশটির আফিফ বাদশাহ আব্দুল্লাহ আজিজ নামে সড়কে কাভার্ড ভ্যান চাপায় তারা মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন, আব্দুল কুদ্দুস (৩৫) এবং মোঃ বেলাল হোসেন (৩২)। আব্দুল কুদ্দুস নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের নুরুল হকের ছেলে এবং বেলাল একই ইউনিয়নের বেচু দরবেশের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন কুদ্দুস এবং বেলাল। তাদেরকে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।