1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সৌদি আরবে শনাক্ত হয়েছে ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৯১ Time View
ওমিক্রন ভেরিয়েন্ট

সৌদি আরবে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। বুধবার (১ ডিসেম্বর) সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবই প্রথম মধ্যপ্রাচ্যের দেশ যেখানে ওমিক্রন শনাক্ত হয়েছে ।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএকে জানিয়েছে, সৌদি আরবে একজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ওই সৌদি নাগরিক দক্ষিণ আফ্রিকা ফেরত বলেও নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে,ওমিক্রনের বিস্তার রোধে গত সপ্তাহেই আফ্রিকার সাত দেশের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। তবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের বিমান যোগাযোগ অব্যাহত রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন ‘খুবই ঝুঁকিপূর্ণ’ এবং কিছু অঞ্চলে এটি ‘মারাত্মক পরিণতি’ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ওমিক্রন আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছে ডব্লিউএইচও।

জানা গেছে, রূপ বদলেই করোনা ভাইরাসের এই ধরন নিজের ক্ষমতা বাড়াচ্ছে। আগের সব ভ্যারিয়েন্টের চেয়ে এই ভ্যারিয়েন্ট অনেক বেশি দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। এমনকি করোনার নতুন এই ধরনটি টিকার কার্যকারিতাকেও ফাঁকি দেওয়ার সক্ষমতা অর্জন করে থাকেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ কারণে নতুন ধরন ওমিক্রনকে বলা হচ্ছে ‘সুপার ভ্যারিয়েন্ট’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved