1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সৌদিতে হামলার জেরে বাড়ল তেলের দাম - Globalprime24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সৌদিতে হামলার জেরে বাড়ল তেলের দাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৪১ Time View

সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে হামলার প্রভাব পড়েছে তেলের দামে। মে মাসের পর থেকে তেলের দাম এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেলের দাম ১০% বেড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমে সিএনএন।

শনিবার সৌদির পূর্বাঞ্চলে রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল উৎপাদন প্রতিষ্ঠান সৌদি অ্যারামকোর দুটি স্থাপনায় ড্রোন হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আবকাইক এবং খুরাইস এলাকায় অবস্থিত ওই স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। এর ফলে সৌদি তেল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে। প্রায় পাঁচ বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সংঘাতে জড়িয়ে আছে। এর ফলে দীর্ঘদিন ধরেই সৌদিতে হামলা চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা।

হামলার ফলে তেল উৎপাদন অনেক কমে গেছে বলে নিশ্চিত করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশ সৌদি। প্রতিদিন দেশটি ৭০ লাখের বেশি ব্যারেল তেল রফতানি করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved