1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সোহরাব ও রুস্তমকে নিয়ে বিপাকে মৌমিতা-প্রিয়াংকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৯২ Time View

সোহরাব ও রুস্তম দুজন জমজ ভাই। দেখতে হুবহু এক। এ নিয়ে সারা গ্রামে লেগে থাকে ভুলের কাণ্ড। সোহরাব কারো ক্ষতি করলে তার দোষ এসে পড়ে রুস্তমের ওপর। আবার কখনো রুস্তম কারো ক্ষতি করলে সোহরাবকে দোষারোপ করা হয়। 

এই কারণে তাদের প্রেমিকারা বিপাকে পড়েন। তারা সিদ্ধান্ত নেন সোহরাব ও রুস্তমের সঙ্গে আর প্রেম করা যাবেনা। সম্প্রতি এমন গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘সোহরাব রুস্তম’।

এতে সোহরাব ও রুস্তমের জমজ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নাট্যাভিনেতা মীর সাব্বির। তাদের প্রেমিকার চরিত্রে দেখা যাবে মৌমিতা মৌ ও প্রিয়াংকা জামানকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাঈনুল হাসান খোকন।

এ নির্মাতা জানান, সম্প্রতি পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। এর বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার।

নাটকটির প্রসঙ্গে তিনি বলেন, অনেক মজার একটি গল্পের নাটক এটি। ঈদে দর্শক যে ধরনের নাটক পছন্দ করে এটিতে তার সব উপাদান আছে। আশা করছি ঈদে নাটকটি দর্শকদের ভালো লাগবে।

মীর সাব্বির বলেন, আমি সব সময় চেষ্টা করি, একটু মজার গল্পে কাজ করতে। এই নাটকের গল্পটিও আমার পছন্দের। গেল ঈদে দর্শকের জন্য তেমন কাজ করা হয়নি। এবার আশা করছি ভালো কিছু দিতে পারবো।

নির্মাতা সুত্রে জানা গেছে, ‘সোহরাব রুস্তম’ নাটকটি আসছে ঈদে বেসকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির পর্দায় প্রচারিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved