1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সৈয়দ আশরাফ ছিলেন রাজনীতির পারফেক্টম্যান: কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৯২ Time View
ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে বাংলাদেশের রাজনীতির জন্য পারফেক্টম্যান বলে উল্লেখ করেছেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সৈয়দ আশরাফ বাংলাদেশের রাজনীতির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান। ১৯৭৫-পরবর্তী সময়ে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। পরবর্তীতের তিনি সফলতার সঙ্গে দুবার দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

নতুন প্রজন্মকে সৈয়দ আশরাফ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, নতুন প্রজন্মের সবাই সৈয়দ আশরাফুল ইসলামের বিনম্র নম্রতা, সততা, তার বিনয় ভবিষ্যৎ রাজনীতিকের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একজন পারফেক্টম্যান ছিলেন তিনি। তার থেকে আমাদের সবারই শিক্ষা নেয়ার আছে।

প্রয়াত নেতার কবরে শ্রদ্ধা জ্ঞাপন শেষে মোনাজাত করেন উপস্থিত আওয়ামী লীগের নেতারা। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন সৈয়দ আশরাফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার বোন কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর।

উল্লেখ্য, শুক্রবার সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved