1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সৈকতে ভেসে এলো ট্রলারসহ নিখোঁজ জেলের লাশ - Globalprime24.com
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সৈকতে ভেসে এলো ট্রলারসহ নিখোঁজ জেলের লাশ

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৮৯ Time View

এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরা ট্রলার ও ইদ্রিস (৫০) নামের এক জেলের মরদেহ কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। বৃহস্পতিবার কুয়াকাটা সৈকতের ডিসি পার্কসংলগ্ন সাগরে ট্রলার ও লাশটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নৌ পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করেন।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, সংবাদ পেয়ে ডিসি পার্কসংলগ্ন সাগরে একটি ট্রলারসহ জেলে লাশ উদ্ধার করা হয়েছে। তার ভাতিজা সাগর লাশ শনাক্ত করেন।



মৃত জেলে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালীর বাসিন্দা। লাশের পরিচয় শনাক্ত করেন তার ভাতিজা সাগর।

তিনি বলেন, ২৬ জুলাই আমিও এই ট্রলারেই চাচার সঙ্গে ছিলাম। ট্রলারটি ডুবে গেলে চাচাও ওই সময় ডুবে যায়। এ সময় চাচার পরনে লাল গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।

গত ২৬ জুলাই সকাল ১০টার দিকে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে ট্রলারটি ঢেউয়ের কবলে পরে ডুবে যায়।



২৫ জুলাই মহিপুর থেকে ১৫ জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্য রওনা দেন সাগরকন্যা নামের ট্রলারটির মাঝি আবদুর রশিদ। ট্রলারটিতে ১৫ জন জেলে ছিলেন। চার দিন সাগরে ভেসে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন ১০ জন। নিখোঁজ ৫ জনের মধ্যে নজরুল ইসলাম নামের এক জনের লাশ গত শুক্রবার ১ আগস্ট কুয়াকাটার মীরা বাড়িসংলগ্ন বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়।

জেলেদের ভাষ্য অনুযায়ী, জাল ফেলার কিছু সময় পরই হঠাৎ এক ঝড় ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি। মুহূর্তেই ট্রলারটি দুমড়ে-মুচড়ে ডুবে যায়। শুরুতেই একজন জেলে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হন। এরপর বাঁশ ও ফ্লুটের (ভেসে থাকার সরঞ্জাম) সাহায্যে ১৫ জন ভাসতে থাকেন। পরবর্তী সময়ে মোট ৫ জন ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়ে যান। এর মধ্য থেকে ১০ জেলে ভেসে ভেসে শেষ বয়া সংলগ্ন এলাকায় পৌঁছান। সেখান থেকে সোমবার রাতে দুটি মাছ ধরার ট্রলার ১০ জনকে উদ্ধার করে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved