কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। হতভাগা ঐ ছাত্রের নাম মোহাম্মদ আরিফ (২১)। তিনি কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। কুমিল্লা থেকে তিনি কক্সবাজারে ভ্রমণে আসেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টের সৈকতের হাঁটু পানিতে হঠাৎ পড়ে গিয়ে জ্ঞান হারান ঐ শিক্ষার্থী। এরপর সৈকতের লাইফগার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ আরিফ (২১) কুমিল্লার মুরাদনগর এলাকার বাবুল মিয়ার ছেলে। সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন জানান, একই এলাকার মৃত বাবুল খানের ছেলে আসিফ খান (২১) নামের এক বন্ধুকে সঙ্গে নিয়ে ২ জন কক্সবাজার আসেন গত বুধবার। তারা ২ জন কলাতলীর সি-সান হোটেলে অবস্থান নিয়ে ছিলেন। বৃহস্পতিবার সৈকতে বেড়াতে গিয়ে হাঁটু পানিতে পড়ে হঠাৎ জ্ঞান হারান।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই এ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।