1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সেলুনে গিয়ে করোনায় আক্রান্ত ৬

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৭৬ Time View

ভারতের মধ্যপ্রদেশে এক সেলুনে গিয়ে ছয় জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সেলুনটি মধ্যপ্রদেশের খারগোনে জেলার বারগাঁও অবস্থিত। এই ঘটনার পর পুরো গ্রামটি সিল করে দিয়েছে পুলিশ।

খারগোন জেলার স্বাস্থ্য কর্মকর্তা বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একই কাপড় ব্যবহার করে ওই ছয় জনের চুল-দাড়ি কেটেছিলেন নাপিত। গত ৫ এপ্রিল ইন্দোরের হোটেলে কাজ করা গ্রামের এক বাসিন্দা গ্রামে ফিরে চুল-দাড়ি কাটতে ওই সেলুনে যান। পরে তার শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এই ঘটনার পর ওই দিন আরও যে বারো জন সেলুনে গিয়েছিলেন তাদেরও পরীক্ষা করানো হয়। তাদের মধ্যে ছ’জনের শরীরে সংক্রমণ মিলেছে। তবে সেলুনের নাপিতের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন খারগোনে জেলার চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা ড. দিব্যেশ ভার্মা জানায় ।

এখনও পর্যন্ত খারগোনে জেলায় ৬০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন ছয় জন। ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ২৫ হাজারের বেশি। মারা গেছেন ৭৭৯ জন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved