1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকান্ড: নিহত ১: ক্রুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার: তদন্ত কমিটি গঠন - Globalprime24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকান্ড: নিহত ১: ক্রুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার: তদন্ত কমিটি গঠন

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ Time View

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজটির এক কর্মচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় জাহাজের ক্রুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে অবস্থানরত জাহাজটিতে এ অগ্নিকান্ড ঘটে। এ ঘটনায় সেন্টমার্টিনগামী পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



নিহত কর্মচারীর পরিচয় জানা যায়নি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য। তবে অগ্নিকান্ডের চার ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।



জানা গেছে, কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী পর্যটকদের তুলতে জাহাজটি ভেড়ার ঠিক আগমুহূর্তে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই নদীর মোহনায় জাহাজটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এতে জাহাজের এক কর্মচারী প্রাণ হারান। পরে স্থানীয়রা ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে জাহাজের ক্রুসহ ১৫ জনকে উদ্ধার করেন।



স্কোয়াব সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, প্রতিদিনের মতো সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি ঘাটে আসছিল। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেখা দেয়। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে টানা চার ঘণ্টা চেষ্টা চালিয়েও তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।



জাহাজটিতে প্রায় ২০০ জন যাত্রী থাকলেও তাদের মধ্যে ১২০ জনকে তিনটি জাহাজে তুলে দেওয়া হয়েছে। বাকি যাত্রীরা রোববার সেন্টমার্টিন যেতে পারবেন। তবে অগ্নিকান্ডের কারণে দুটি জাহাজ ছেড়ে যেতে দেরি হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা।



সকাল ৯টার দিকে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি বলেন, ‘জাহাজে আগুন লাগার কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে সভার সিদ্ধান্তও হয়েছে।



উল্লেখ্য, কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিন পর্যটকবাহী ছয়টি জাহাজ চলাচল করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved