1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সৃজিতের ছবিতে অভিনয় করবেন মিথিলা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯১ Time View
ভারতের জনপ্রিয় চিত্র পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের মিথিলা। ছবি: ফেসবুক থেকে নেয়া।

ভারতীয় বাংলা সিনেমার এই সময়ের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। তিনি ভালোবেসে বিয়ে করেছেন বাংলাদেশের অভিনেত্রী-কণ্ঠশিল্পী রাফিয়াথ রশীদ মিথিলাকে। বিয়ের পর থেকেই মিথিলা বারবার একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। আর সেই প্রশ্নটি হচ্ছে- কবে সৃজিতের ছবিতে অভিনয় করবেন? এবার সেই প্রশ্নের উত্তর জানিয়েছন অভিনেত্রী নিজেই।

সৃজিতের নির্দেশনায় ছবিতে কাজের ব্যাপারে মিথিলা বলেন, বিয়ের পর থেকে অনেকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমার সঙ্গে মানানসই কোনো চরিত্র পেলে সৃজিত নিশ্চয়ই বলবে। তখন একসঙ্গে কাজ করবো।

মিথিলা আরো বলেন, তবে জোর করে আমি যেমন ডেভেলপমেন্ট সেক্টরে সৃজিতের কোনো কাজের কথা বলবো না। তেমনি সৃজিতও হঠাৎ সিনেমায় আমাকে কাস্ট করবে না।

গত বছরের ৬ ডিসেম্বর কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। বিয়ের পরদিন মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দুজনে পাড়ি জমান সুইজারল্যান্ড। পরবর্তী সময়ে গ্রীসে একান্ত সময় কাটান এই দম্পতি।

কয়েকদিন আগেও বাংলাদেশে এসেছিলেন সৃজিত। সে সময় বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানেও অংশ নেন তারা। এই অনুষ্ঠানটি বাংলাভিশন টিভির পর্দায় ভালোবাসা দিবসের দিন প্রচার হবে। যেখানে উপস্থাপিকা মিথিলার করা নানা প্রশ্নের উত্তর জানাবেন সৃজিত।খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved