আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য চাকরিজীবী, ব্যবসায়ী ও কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা মিলে সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে। সমাজের মানুষদের বিভিন্ন সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাঁদের গড়া এসব সংগঠনগুলো।
রক্তদান কর্মসূচি,পরিস্কার পরিচ্ছন্নতা, বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডগুলো করে থাকে এসব সংগঠন।এমনই একটি সংগঠন ‘সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থার’।
সম্প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোগে মোট ৪০০ জন দুস্থ অসহায় এতিম ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের নয়া আটি এতিমখানা, ওয়াপদা রোড ও হাউজিং এলাকায় এ সামগ্রী দেওয়া হয়।
আরও পড়ুন- সিদ্ধিরগঞ্জে বাড়িতে বাড়িতে গিয়ে দুস্থদের মাঝে ‘আলোর ফেরিওয়ালা’র ঈদ সামগ্রী বিতরণ
এ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা’র সভাপতি মোহাম্মদ সুমন হোসেন জানান , আমাদের সবারই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের সমাজে অনেক দুস্থ অসহায় সুবিধাবঞ্চিত মানুষ আছে যারা কষ্ট করে। সুবিধাবঞ্চিত সেই সকল মানুষদের মুখে হাঁসি ফুটানোই এই কাজের উদ্দেশ্য।
এ কাজে উৎসাহ দাতাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, এ উদ্যোগ নেওয়ার পর এলাকার কয়েকজন বড় ভাই ও আমার দুজন প্রবাসী বন্ধু আমাদেরকে সহায়তা করেছেন।তাছাড়া সংগঠনের সকল সদস্য সক্রিয় থেকে এ কাজে সহায়তা করেছে বলেও জানান তিনি।