1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সুপার ব্র্যান্ডের স্বীকৃতি পেলো যমুনা ইলেকট্রনিক্স পরিবারের পণ্য যমুনা ফ্যান - Globalprime24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সুপার ব্র্যান্ডের স্বীকৃতি পেলো যমুনা ইলেকট্রনিক্স পরিবারের পণ্য যমুনা ফ্যান

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্সের পণ্য যমুনা ফ্যান সুপার ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করলো।



শনিবার (২০ শে সেপ্টেম্বর ) রাতে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ‘-২০২৫-২০২৬ ’ প্রদান করা হয়। যমুনা ফ্যানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম।



অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইল লিমিটেডের হেড অব বিজনেস- মো. সাজ্জাদুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর- সেলিম উল্যা সেলিম, হেড অফ আইটি- মেহেদী হাসান, সহকারী মহাব্যবস্থাপক(পাবলিক রিলেশন) -রুহুল কে সাগর উপস্থিত ছিলেন।



সুপার ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে যমুনার অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলারসহ সব সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, বাংলাদেশের সুপার ব্র্যান্ডের পুরস্কার পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে যমুনা ফ্যানের পক্ষ থেকে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ।



এই স্বীকৃতি কেবলমাত্র আমাদের ব্র্যান্ডের বিজয় নয়; এটি আমাদের যাত্রাপথের প্রতিটি সহযাত্রীর কঠোর পরিশ্রম, আবেগ ও অঙ্গীকারের স্বীকৃতি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে- এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য। আপনাদের এই আয়োজন আমাদের সবাইকে আরও উচ্চ লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করবে।



যমুনার পথচলা শুরু হয় ১৯৭৪ সালে যমুনা ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কো. লি. এর মাধ্যমে, যমুনা ফ্যান দিয়ে। এই যাত্রার সূচনা করেছিলেন এক দূরদর্শী ব্যবসায়ী ও কিংবদন্তি শিল্প উদ্যোক্তা—জনাব মোঃ নুরুল ইসলাম। তাঁর নেতৃত্বেই যমুনা গ্রুপ আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠীতে পরিণত হয়েছে।



আমরা বিশ্বাস করি, একটি ব্র্যান্ডের লক্ষ্য শুধু মুনাফা অর্জন নয়- এর পেছনে থাকতে হবে পণ্যের সর্বোচ্চ গুণগত মান, সাশ্রয় মূল্যে দেশের মানুষের কাছে পণ্য পৌঁছে দেওয়া। এই পুরস্কার আমাদের সেই বিশ্বাসকে পুনরায় দৃঢ় করেছে—আমাদের পণ্যের ভিত্তি হলো দেশের মানুষের আস্থা, মান এবং অবিরাম উন্নতির প্রচেষ্টা। গ্রাহকদের আস্থা, ভালোবাসা এবং সমর্থনের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved