1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সুখি দম্পতি হতে চাইলে মেনে চলুন পাঁচ বিষয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ১৪৩ Time View

আপনার চারপাশেই এমন অনেক দম্পতি রয়েছেন যারা সংসার জীবনে অনেক সুখি। আবার অনেক দম্পতি আছে যারা মোটেও সুখি নন। কখনো কি ভেবে দেখেছেন, কেন অনেক দম্পতি সুখে জীবন কাটান?

এর পেছনে অনেক যুক্তিসংগত কারণ রয়েছে। আমাদের জীবনযাপনের ধরণ অনুযায়ী মনের সুখ-দুঃখ নির্ভর করে। তারপরও এমন কিছু বিষয় রয়েছে যা দম্পতিদের মধ্যে সুখ বয়ে আনে। যা সুখি দম্পতিরা করে থাকেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন ভারতীয় ওয়েবসাইট টাইমস অব ইন্ডিয়া অনলাইন সংস্করণে প্রকাশ হয়েছে। চলুন জেনে নেয়া যাক সেগুলো-

একই সময় ঘুমাতে যান

সুখি দম্পতিরা সারা দিন ব্যস্ত থাকলেও অন্তত রাতে একসঙ্গে ঘুমাতে যান। দিনভর নানা কারণে স্বামী-স্ত্রী দুজনই ব্যস্ত থাকেন। তাই একসঙ্গে সময় খুব কমই কাটাতে পারেন। তবে ঘুমানোর সময়টা দুজনেরই এক ও অভিন্ন। সেটাই সুখি দম্পতিরা কাজে লাগান। আর এতে মন-শরীর দুটোই ভালো থাকে বলেও জানান মনোসম্পর্ক বিশেষজ্ঞরা।

অফিসের কাজ সময়ের বাইরে করেন না 

গবেষণায় বলা হয়, যারা সারাক্ষণ অফিস নিয়ে চিন্তিত থাকেন তাদের দাম্পত্য তেমন সুখের হয় না। সুখি দম্পতিরা সারাক্ষণ অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকেন না। আর না ক্ষণে ক্ষণে ল্যাপটপ বা টেক্সট চেক করেন। তাই এই অভ্যাস থাকলে আজই বাদ দিন।

সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকেন না

স্মার্টফোনের ব্যবহার অনেকের ক্ষেত্রে আসক্তির মতো। যা আমাদের জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তবে সুখি  দম্পতিরা এ বিষয়টি থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন। অন্তত ঘুমানোর আগে তো অবশ্যই। তারা কেবল খুব গুরুত্বপূর্ণ  ফোন বা ম্যাসাজের উত্তরই দেন সে সময়।

রাগ পুষে রাখেন না 

এই বিষয়টি সুখি দম্পতিরা সবসময়ই মেনে চলার চেষ্টা করেন। তারা কখনোই নিজের মধ্যে রাগ পুষে রাখেন না। বিশেষজ্ঞরা বলেন, নেতিবাচক আবেগ কেবল ঘুমের অসুবিধা করে না; মনের উপরও বাজে প্রভাব ফেলে। তাই রাগ পুষে রাখবেন না।

শোবার ঘরে ল্যাপটপ, কম্পিউটার রাখেন না 

শোবার ঘর হলো এমন একটি জায়গা যেখানে দম্পতিরা নিজেদের মতো সময় কাটান। এখানে ল্যাপটপ বা কম্পিউটার রাখা মানেই নিজেদের সময় অন্যকে দেয়া। তাই সুখি দম্পতিরা শোবার ঘরকে এসব মুক্ত রাখার চেষ্টা করেন।

মানুষের জীবনের সম্পর্ক কোনো ছকে বাঁধা ব্যাপার না। আবার সবকিছুকে একেবারে অবহেলাও করাও ঠিক না। শেষ পর্যন্ত সবাই সম্পর্কটাকেই সুন্দর রেখে সুখি হতে চায়। তাই, প্রতিদিনকার ব্যস্ত জীবনে এই নিয়মগুলো মেনে চলুন এবং সুখে থাকুন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved