1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সিরিয়ায় পাল্টাপাল্টি হামলায় ৪ তুর্কি ও ৬ সিরীয় সেনা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭০ Time View

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে সরকারি নিরাপত্তা বাহিনীর মর্টার শেল হামলায় চার তুর্কি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া এ হামলায় আরও ৯ তুর্কি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পাল্টা জবাবে তুর্কি সেনাদের হামলায় ছয় সিরীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় সোমবার সকালে সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত যুদ্ধবিধ্বস্ত ইদলিব অঞ্চলে অবস্থান নেয়া তুরস্কের সেনাবাহিনীর হামলা চালায় সিরিয়ার সরকারি বাহিনী। এতে চার তুর্কি সেনা নিহত হন। আহত ৯ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ওই হামলার জবাবে তুরস্কের হামলায় ছয় সিরীয় সেনার মৃত্যু হয়।

উল্লেখ্য, ইদলিব অঞ্চলে বিদ্রোহীদের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে রোববার পুনরায় সিরিয়ায় ঘাঁটি গেড়েছে তুরস্কের সেনাবাহিনী। তুরস্ক বৃহৎ একটি সেনা কনভয় নিয়ে আর্মর্ড কার, ফুয়েল ট্যাংকারসহ সিরিয়ায় প্রবেশ করে ওই অঞ্চলের কয়েকটি সেনাপোস্টের দখল করে নেয়।

বিদ্রোহীদের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির পরও তুরস্কের সেনাবাহিনীর ইদলিবে অবস্থান নেয়ার প্রতিবাদে এ হামলার ঘটনা ঘটল।

প্রসঙ্গত আধিপত্য বিস্তার কেন্দ্র করে সিরিয়ার ইদলিবে জঙ্গিগোষ্ঠী আল কায়েদার মদদপুষ্ট হায়াত তাহরির আল শামস গ্রুপের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ নিয়মিতই ঘটছে।

এসব সংঘর্ষের কারণে প্রায় চার লাখ অধিবাসী ওই স্থান ছেড়ে চলে গেছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved