সিরাজগঞ্জের সদর উপজেলা ও রায়গঞ্জে পৃথক দুর্ঘটনায় এক যুবক ও এক নারী নিহত হয়েছে। নিহত দুজনেই ছিলেন পথচারী। তাদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ও বুধবার (১২ মে) গভীর রাতে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার তবারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র জানান, বৃহস্পতিবার সকালে সেতুর পশ্চিমে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় আহত হন অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০)।
তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।