করোনায় কর্মহীন দুঃস্থ পরিবারের শতাধিক সদস্য চেয়ারে বসা। প্রতিটি চেয়ারের সামনে একটি মুরগি ও খাবারের বস্তা। সবাই নিরাপদ দুরত্ব বজায় রেখে গ্রহন করছে ঈদ বাজার। আন্তর্জাতিক সেবা সংস্থা চ্যারেটি রাইট ও সমাজকর্মী মামুন বিশ্বাসের যৌথ উদ্যোগে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর হাই স্কুল মাঠে অসহায়দের মধ্যে এ ঈদ সামগ্রীগুলো বিতরণ করা হয়।
প্রতিটি প্যাকেটে ১টি মুরগি, ১০ কেজি চাল, ১ কেজি পায়েসের চাল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ২ কেজি আলু, আদা কেজি তেল ও নুডুলস দেয়া হয়।
বন্যপ্রাণি ও অসহায়দের নিয়ে কাজ করা মামুন বিশ্বাসের নিজস্ব উদ্যোগে বৃহস্পতিবার বেলকুচির বড়ধুল ইউনিয়নের চরাঞ্চলে ১০০ পরিবারকে এ ঈদ উপহার দেয়া হয়।
এসময় এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের মিঞা, ম্যানেজিং কমিটির সদস্য ইসমাইল হোসেন উদয়, প্রবীণ সাংবাদিক নারায়ন মালাকার, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, সহ-সভাপতি মুক্তার হাসান, একুশে টিভির সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান ও শিক্ষক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- সিরাজগঞ্জের পর এবার বগুড়ায় অ আ ক খ স্কুলের যাত্রা শুরু
এবিষয়ে সমাজ কর্মী মামুন বিশ্বাস জানান, ফেসবুকের কল্যাণে অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করি। বিশেষ করে কয়েক বছর ধরে দুস্থদের হাতে মুরগি ও ঈদ বাজার তুলে দেয়া হয়। এছাড়া গত বছর হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে গরুর গোসত বিতরণ করা হয়েছে। একাজে সকল কৃতিত ফেসবুক বন্ধুদের। তাদের দেয়া সহায়তা আমি স্থানীয় সেচ্ছাসেবকদের সাথে নিয়ে মাধ্যম হিসেবে থেকে এগুলো বিতরণ করি।