1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ Time View

‘আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই’-এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ‘আশা চ্যারিটি ফাউন্ডেশন’-এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। ১ হাজার অসহায়, গরিব ও দুস্থের মাঝে শীতের পোশাক কম্বল বিতরণ করা হয়। ’এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম।



সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশা চ্যারিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আকাশ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম আলী, আমেরিকা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: কাশেম, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।



শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিন হয় কম্বল বিতরণের এ অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার অসহায়, গরীব, দুস্থ শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।



কম্বল পেয়ে এসময় শীতার্ত অসহায় মানুষের মুখে হাঁসি ফুটতে দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করতে পেরে তারা আনন্দিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved