সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার(১১ অক্টোবর) বেলা ১১ টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেললাইনের বাড়াকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, আজ শুক্রবার সকালবেলা রেললাইনে হাটার সময় লাশটি দেখতে পায় তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়। তবে তারা ধারনা করছে রাতের কোন এক সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় লোকটির।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ- পরিদর্শক (এসআই) আবু হাশেম খন্দকার সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। থানায় অপমৃত্যু মামলা রুজু করার পরে লাশ মর্গে পাঠানো হবে।