1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সিনেমা ফারুকীর, সংগীত পরিচালনায় এ আর রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৬৬ Time View

মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণাধীন চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’-এর সংগীত করছেন এ আর রহমান। সহ-প্রযোজক হিসেবেও থাকবেন অস্কার, বাফটা ও গ্র্যামি-জয়ী এ ভারতীয় সংগীত পরিচালক।

খবরটি প্রকাশ করেছেন চলচ্চিত্র বিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি ডটকম। দক্ষিণ এশিয়ার এক ব্যক্তির জীবনের নানা মুহূর্ত ‘নো ল্যান্ডস ম্যান’-এ তুলে ধরা হবে, যার সঙ্গে যুক্তরাষ্ট্রে পরিচয় হয় এক অস্ট্রেলিয়ান নারীর।

এ আর রহমান ভ্যারাইটিকে জানান- সময় সর্বদা নতুন জগতের জন্ম দেয়, নতুন আদর্শেরও। এই নতুন জগতের রয়েছে বলার মতো নিজস্ব চ্যালেঞ্জ ও নতুন গল্প। ফারুকীর সিনেমায়ও এমন গল্প বলবে।

ছবিতে প্রধান কয়েকটি চরিত্রে আছেন বলিউড অভিনেতা নাওয়াজউদ্দীন সিদ্দিকী, অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিচেল ও বাংলাদেশের তাহসান খান। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতে চিত্রায়িত এ ছবির সহ-প্রযোজক হিসেবে ‘সেক্রেড গেমস’ তারকাও আছেন।

এ দিকে নাওয়াজউদ্দীন জানান, এই সিনেমাটির অভিজ্ঞতা তার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। রহমানের সংগীত সিনেমাটিকে সমৃদ্ধ করবে।

‘নো ল্যান্ডস ম্যান’ মূলত ইংরেজি ভাষার সিনেমা। কিছু সংলাপ হিন্দি ও উর্দুতে থাকছে। ‌‘নো ল্যান্ডস ম্যান’ আন্তর্জাতিক বেশ কয়েকটি তহবিল পেয়েছে। প্রযোজনার সঙ্গে আরো আছে যুক্তরাষ্ট্রের আউটফিট ডায়ালেক্টিক, বাংলাদেশের ছবিয়াল, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স, বঙ্গ ও ভারতের ম্যাজিক ইফ ফিল্মস।

চলতি বছরের শুরুর দিকে সিনেমাটির দৃশ্যায়ন শেষ হয়েছে। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে। এর আগে ’৯৯ সংস’ নামের একটি ছবি প্রযোজনা করেন এ আর রহমান। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved