1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে সমকামিতার ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৩ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ১১৯ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সমকামিতার ফাঁদে ফেলে বিভিন্ন মানুষকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এই চক্রের তিন সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- মোঃ জসিম উদ্দিন (২৮), মোঃ ইব্রাহিম (২৫) ও মোঃ মহিউদ্দিন (১৮)। বুধবার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন, একটি বিদেশী পিস্তল ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়। বুহস্পতিবার বিকালে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান।
র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে ও জিজ্ঞাসাবাদের জানা গেছে, গ্রেফতারকৃতরা সমকামি ও সংঘবদ্ধ অপহরণকারি চক্রের সক্রিয় সদস্য। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ভূয়া আইডি ও সমকামি গ্রুপ খুলে বিভিন্ন ধরণের উত্তেজনাকর পোষ্ট দিয়ে থাকে। এতে আকৃষ্ট হয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ সাড়া দেয়। এ সুযোগে সুকৌশলে তাদের নারায়ণগঞ্জে ডেকে নিয়ে অপহরণ ও অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নেয়। পাশাপাশি তাদের মুক্তিপণ বাবদ পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমেও বিপুল অংকের অর্থ আদায় করে থাকে। এই অভিনব কৌশলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনাগুলো ভুক্তভোগীরা বেশিরভাগ সময় লোকলজ্জার ভয়ে আইনের আশ্রয় নেয়া থেকে বিরত থাকে। এ কারণে এসব অপরাধের ঘটনা চাপা পড়ে যায়।
তিনি আরো জানান, সিদ্ধিরগঞ্জের সুফিয়ান নামের এক সন্ত্রাসী এই চক্রের মূল হোতা। সে নেপথ্যে থেকে দীর্ঘদিন ধরে এই অপরাধী চক্রটিকে পরিচালনা করে আসছিল। র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে এসব তথ্য বেরিয়ে আসার পর সন্ত্রাসী সুফিয়ান আত্মগোপনে থেকে তার বাহিনী দ্বারা অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণ করে আসছে। গ্রেফতারকৃত তিনজন জিজ্ঞাসাবাদের এই বিষয়গুলো স্বীকারও করেছে। এই চক্রের মূল হোতা সন্ত্রাসী সুফিয়ানকে গ্রেফতারের চেষ্টাসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved